সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার রহমানের গণসংযোগ অনুষ্ঠিত

গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার রহমানের গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:

আসন্ন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবিয়ার রহমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাবুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোমাতের মোড়ে স্থানীয় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ উপস্থিত ছিলেন।

উন্নয়নের অঙ্গীকার ও মতবিনিময়,

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবিয়ার রহমান বলেন, “গাবুরা ইউনিয়নের অবহেলিত ও নদীভাঙন কবলিত মানুষের পাশে থেকে আমি আজীবন কাজ করতে চাই। গাবুরা কে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”তিনি আরও বলেন: এলাকার প্রধান সমস্যা নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করা।ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় সহজ ও দুর্নীতিমুক্তভাবে পৌঁছে দেওয়া রাস্তাঘাট, সুপেয় পানির সংকট নিরসন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

স্থানীয়দের সমর্থন

উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় সাধারণ ভোটাররা আবিয়ার রহমানের বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন, “আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি বিপদে-আপদে সবসময় আমাদের পাশে থাকবেন। আবিয়ার রহমান তেমনই একজন যোগ্য ব্যক্তি।”

বৈঠক শেষে আবিয়ার রহমান উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সকলের দোয়া, আশীবার্দ ও ভোট প্রার্থনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *