সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
কালিগঞ্জের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কালিগঞ্জের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

 

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ

কালিগঞ্জের পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে।

অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানদের দিকে খেয়াল নিতে হবে।

পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন, মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, সাবেক সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন, ইউপি সদস্য মাহফুজা খাতুন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।

এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।

স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই সবাই পাশ করেন। পাশের হার ১০০%। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট এবং বর্ষসেরা শিক্ষক জিয়াউর রহমানকে পুরস্কার এবং স্কুলের ডোনার, শিক্ষক ও অতিথিবৃন্দকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল ছাত্র-ছাত্রীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রাম দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি টেকসই সাইক্লোন সেল্টার নির্মাণের জোর দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *