সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
যশোর বোর্ডে প্রথম হলেন খুলনার ফাহিম মাহমুদ রাদ

যশোর বোর্ডে প্রথম হলেন খুলনার ফাহিম মাহমুদ রাদ

ডেস্ক রিপোর্টঃ

যশোর বোর্ড থেকে পি.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায় ফাহিম মাহমুদ রাদ। খুলনা সেন্ট জোসেফ স্কুল থেকে তিনি বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত রেজাল্ট থেকে জানা যায় তার প্রাপ্ত নাম্বার ১১৩৩। তার রোল নম্বর – ১১৭৪৫৯।
ফাহিম মাহমুদ রাদের পিতা মাহমুদুল ইসলাম বলেন,রাদ খুবই ভালো ছেলে। প্রায় সময় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখেছে। সে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে পরিচিত মুখ। স্কুলে পড়ার সময় পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকত। অনেকবার জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে।
ফাহিম মাহমুদ রাদের মাতা লাবনী আক্তার বলেন ২০১৬ সালে জিপিএ-৫ সহ বৃত্তি পেয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নিজ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেন আমার ছেলে ফাহিম মাহমুদ রাদ। ২০১৯ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) স্থানীয় সেন্ট জোসেফ স্কুল থেকে জিপিএ-৫ সহ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়। একই প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ সহ যশোর বোর্ডে ১ম স্থান অধিকার করেছে।
এ বিষয়ে InterAiD এর পরিচালক আজিজুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাদ মেধাবী এবং খুব পরিশ্রমী। ডায়নামিক একটি ছেলে। ভবিষ্যতে আরও সাফল্য তার জন্য অপেক্ষা করছে। যশোর বোর্ডের ১ম হওয়ার বিষয় নিয়ে InterAiD এর পরিচালক আজিজুল হকের কাছে জানতে চাইলে তিনি দৈনিক আমাদের দেশকে বলেন যশোর বোর্ডের নিজস্ব ওয়েবসাইট লক্ষ্য করলে ফাহিম মাহমুদ রাদ যে যশোর বোর্ডে প্রথম হয়েছে সে বিষয়টি আপনারা নিশ্চিত হতে পারবেন। তিনি আরও বলেন নিয়মিত পরীক্ষার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ফলাফল করার কারণ জানতে চাইলে ফাহিম মাহমুদ রাদ দৈনিক আমাদের দেশকে বলেন, আমার এই অর্জনের পেছনে আমার বাবা মা ও শিক্ষকদের অবদান অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং মায়ের দোয়া আমার সাথে আছে। শিক্ষকমন্ডলী এবং বিশেষ কিছু মানুষের অনুপ্রেরণা সবসময় আমাকে উজ্জীবিত করেছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।
নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ফাহিম মাহমুদ রাদ বলেন, যে পেশাতে থাকি না কেনো, নিজের দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা থেকে মানুষের কল্যাণে কাজ করবো। সর্বোপরি একজন ভালো মানুষ হতে চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *