সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
৯নং সোরা আহমাদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৯নং সোরা আহমাদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

মনির বাবু. স্টাফ রিপোর্টার

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা আহমাদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় ৯নং সোরা আহমাদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণি, ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণি, ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি ও ৪র্থ শেনী থেকে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ছাত্র/ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরের পুরস্কার পেয়েছেন সুমি, মাদ্রাসায় নিয়মিত উপস্থিতিতে পুরস্কার পেয়েছেন শাহিন আলম ও পরিস্কার পরিছন্নতার জন্য পুরস্কার পেয়েছেন সোনালী আক্তার।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা মিসেস ফরিফা খাতুন, সাবেক ইউপি সদস্য শেখ আজিজুল ইসলাম, উপকুলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আল হুদা মালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুল ইসলাম বাবু, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গাজী, বিশিষ্ট সমাজসেবক বাবলুর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা কর্মচারী, ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা মোঃ জালাল উদ্দীন ও মাওলানা আব্দুল করিম। সার্বিক সহযোগিতা করেন ৯নং সোরা মধ্যপাড়া যুব কমিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *