সংবাদ শিরোনামঃ
কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
৭ জানুয়ারী নলতা মাঠে লাখো জনতার সমাবেশ আসবেন কৃষিমন্ত্রী

৭ জানুয়ারী নলতা মাঠে লাখো জনতার সমাবেশ আসবেন কৃষিমন্ত্রী

 

মীর খায়রুল আলম: ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আগামী ৭ই জানুয়ারি নলতা কলেজ মাঠে লাখো জনতার সমাবেশে আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ উপলক্ষে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ই জানুয়ারি শনিবার আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়কারী, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম জানান, গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বলে মনে করি। এখানে লক্ষাধীক মানুষের অংশ গ্রহন থাকবে বলে আশা করছি। অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে দাওয়াতের কাজ সম্পন্ন করা হয়েছে। স্মরণকালের শ্রেষ্ট সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার দরকার সেজন্য লিফলেট, পোস্টার, ব্যানার প্রস্তুত হচ্ছে। সকলের সহযোগীতায় একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হবে। যেহেতু বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে সে জন্য সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথা রেখে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের সহযোগীতা দরকার। আমরা সংশ্লিষ্টদের সাথে বসে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করব।
তিনি আরো জানান, উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মাননীয় কৃষি মন্ত্রী, ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার উন্নয়নের রুপকার, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুর হক এমপি।
এদিকে, ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। সে সাথে কাজের ব্যস্থতা বাড়তে শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *