সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
হাসপাতালে নেওয়ার পথে গর্ভবতী নারী মৃত্যু

হাসপাতালে নেওয়ার পথে গর্ভবতী নারী মৃত্যু

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে অনিরাপদ সড়ক ও পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় এক গর্ভবতী নারী ট্রলারে করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে শুক্রবার (৭ নভেম্বর) সকালে।
গাবুরার ৯ নং সোরা দৃষ্টিনন্দন এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
নদীপথের দূরত্ব ও যাত্রার সময় বিলম্বে তিনি ট্রলারের ভেতর মৃত্যু বরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গাবুরা ইউনিয়নের দক্ষিণাঞ্চল এলাকায় বসবাসরত ওই গর্ভবতী নারী হঠাৎ প্রসব ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এলাকায় উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পরিবার সদস্যরা তাকে ট্রলারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন।
 গাবুরা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ফরিদা পারভিন ঘটনা স্থানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফরিদা পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন,গাবুরা ইউনিয়নে কোনো মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। সামান্য চিকিৎসার জন্যও নৌপথে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় স্থানীয়দের। আর এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বিলম্ব হওয়ার কারণেই অনেকেরই এভাবে প্রাণ দিতে হয়।
স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপদ সড়ক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো গর্ভবতী নারী এমন করুণ পরিণতির শিকার না হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *