সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
সড়কের কাজে অনিয়ম ইউএনও’র পরিদর্শন

সড়কের কাজে অনিয়ম ইউএনও’র পরিদর্শন

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গ্রামীণ সড়কে কাজের অনিয়ম প্রতিরোধ করতে দ উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করছেন। বুধবার ২৯শে মার্চ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এলজিইডির আওতাধীন নির্মাণাধীন বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী হতে বারইপুখুরিয়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শণ করেন।

এসময় তিনি ঠিকাদার প্রতিষ্ঠানকে সতর্ক করে বলেন কার্পেটিং কাজে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে কিংবা নিম্নমানের বিটুমিন, পাথর ব্যবহৃত হলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।

বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী হতে বারইপুখুরিয়া পর্যন্ত ১ কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণকালে অল্প সময়ের ব্যবধানে পিচঢালাই রাস্তা কার্পেটের মত উঠে যাওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশের পর সাধারন মানুষের অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশেক্রমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয়রা জানান, সম্প্রতি সড়কের কাচা রাস্তা পাকাকরণের নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায়, কাচা রাস্তা পাকাকরণকালে দু’দিনের মাথায় পিচ ঢালাই রাস্তা কার্পেটের মত উঠে যাওয়ার ফলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে ইউএনও মিজাবে রহমত এর হস্তক্ষেপে উপজেলা প্রকৌশলীর তদারকিতে ঠিকাদারকে ভালভাবে রাস্তার কাজটি সম্পন্ন করার আহবান জানান ইউএনও। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *