সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সুন্দরবন থেকে বাঘ গণনার ৮ টি ক্যামেরা চুরি হয়েছে

সুন্দরবন থেকে বাঘ গণনার ৮ টি ক্যামেরা চুরি হয়েছে

এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে স্থাপিত আটটি ক্যামেরা চুরি হয়ে গেছে। সুন্দরবনের লোটাবেঁকী অভায়ারন্য থেকে এসব ক্যামেরা চুরি হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি।

বাঘ গননা টিমের দাবি, এগুলো জেলেরাই চুরি করেছে।

জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। এটি এখনও চলমান রয়েছে। বাঘ গণনার ক্যামেরা ট্রাপিং গ্রুপ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের গাছে গাছে ক্যামেরা স্থাপন করা ছিল। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে স্থাপন করা হয়েছে ৩৭৬টি ক্যামেরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন জানান, চুরি হওয়া আটটি কামেরা উদ্ধারে কাজ চলছে। ধারণা করা হচ্ছে, জেলেরা এই চুরির সঙ্গে জড়িত। জড়িতদের শনাক্ত ও ক্যামেরা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলমের কাছে সুন্দরবন বাঘ গননা ক‍্যামেরার দাম কেমন জানতে চাইলে তিনি বলেন  এক একটি ক‍্যামেরার দাম ৫০হাজার থেকে ১লাখ টাকা।

সাতক্ষীরা রেঞ্জে আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখে বাঘ গননার কাজ শেষ হবে তার মধ্যে ৮টি ক‍্যামেরা চুরি।বাঘ গননা গ্রুপে বন বিভাগের ২১সদস‍্য কাজ করছে বলে জানাযায়।

বনবিভাগ সূত্রে জানাযায় সুন্দরবন থেকে চুরি হওয়া ক‍্যামেরা কোন মাধ্যম দিয়ে ফিরিয়ে দিলে বনবিভাগ কোন প্রকার আইনে পদক্ষেপ গ্রহন করবেনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *