সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
সুন্দরবনে নিষিদ্ধ ট্রলারসহ আটক দুই

সুন্দরবনে নিষিদ্ধ ট্রলারসহ আটক দুই

নিজস্ব প্রতিনিধিঃ

সুন্দরবনে চলাচল নিষিদ্ধ একটি পরিবহন ট্রলারসহ দুই মাঝিকে আটক করেছে বনবিভাগের স্পেশাল টিমের সদস্যরা। শুক্রবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ বনস্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে সদস্যরা বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। এসময় ট্রলারের দুই মাঝিকে আটক করে বন কর্মীরা।

আটককৃত দুই মাঝি হলেন-বাগেরহাট জেলার রামপাল থানার শ্রীফলতলা গ্রামের জাকির হোসেন শিকারীর ছেলে সফিকুল শিকারী ও ইব্রাহিম শেখের ছেলে রাসেল শেখ।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ. কে. এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে পরিবহন ট্রলার প্রবেশ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহণ করার সময় ট্রলারটিকে আটক করা হয়। আটক দুই মাঝিকে বন আইনে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *