সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সুন্দরবনের গহীন থেকে  চুক্তিকৃত ১৫ টি নৌকা ও ১০ জেলেকে আটক করেছে

সুন্দরবনের গহীন থেকে  চুক্তিকৃত ১৫ টি নৌকা ও ১০ জেলেকে আটক করেছে

 উপকূলীয়( শ্যামনগর) প্রতিনিধিঃ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের অভয়ারণ্যে ঘোষিত দোবেকী, পুষ্পকাটি,  নটাবেকী এলাকা হতে বন বিভাগের বিশেষ অভিযানে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলম এর নেতৃত্বে মাছ কাঁকড়া ধরা ১৫টি নৌকা ও  ১০ জেলেকে আটক করেছে। 
আটককৃত জেলেরা স্থানীয় দালাল চক্রের মাধ্যমে চুক্তি ভিত্তিক সুন্দরবনে প্রবেশ করেছিল।
স্থানীয় জেলেদের সুত্রে জানা যায়  বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের চিহ্নিত দালাল ইসমাইল সানা, অয়ন,  আবু সালেহের মাধ্যমে বন বিভাগের অসাধু কর্মকর্তার সাথে এই চুক্তি সম্পুর্ন করে।
  আটক কৃত এক জেলে বলেন আমার নৌকার চুক্তি ছিল পুস্পকাটী বন অফিসের সাথে কিন্তু হটাৎ দেখি বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তার টহল বোর্ড আমাদের কে ডেকে আটক করে।
তবে সম্প্রাতিক সময়ে  বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযানে ১০ জেলে  আটক ও ১৫ টি নৌকা সহ মাছ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করে।
বন বিভাগ সুত্রে জানা যায়,  গত ৩  দিনের সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায়  চিরুনী অভিযানে  বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলমের নেতৃত্বে  দোবেকী, পুষ্পকাটি, নটাবেকী অভয়ারণ্যে এলাকা হতে ১০ জেলে  আটক ১৫ টি নৌকা জব্দ
করা হয়েছে।
আটককৃত জেলেরা হলেন।
১মহিউদ্দীন পিতা আবু মুছা (চকবারা)  ২. আব্দুল হক(১০ নংসোরা) ৩. আব্দুল হাই তরফদার ( ডুমুরিয়া  পিতা মৃত করিম তরফদার ( মাছ)
৪,জহুরুল ইসলাম পিতা খালেক ফকির সং প্রতাপ নগর)
৫. আবুল কালাম পিতা আলামিন মোড়ল
৬ শামীম শেখ পিতা হান্নান শেখ
৭ শাহাজান গাজী পিতা হান্নান শেখ
সং দাঁতিনা খালী
৮ নুরী আলম পিতা আরশাদ উদ্দীন গাজী
৯.. আব্দুল হান্নান  পিতা হাবিবুর গাজী
১০, তৈয়বুর রহমান
সং  পাতাখালী চন্ডীপুর
এবিষয় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলম সত্যতা নিশ্চিত করেন৷ তিনি বলেন অভয়ারণ্যে এলাকা হতে আটক কৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের  প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *