সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
সাতক্ষীরা শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন

সাতক্ষীরা শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন

রিপোর্টঃ এম এ হালিম।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সৈয়দ আল-এমরান এ তথ্য নিশ্চিত করে জানান, ২ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোরক প্রতীক নিয়ে মোঃ আব্দুল কাদের ১৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ রাশিদুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৭১ ভোট, মোঃ গাজী শহীদ ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। গতকাল সকাল ৮টা থেকে বেলা ৪টি পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশ ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ৩১৩৩ জন ভোটারের মধ্যে ২০৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।সকাল থেকে ভোট কেন্দ্র বা ভোটারদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, সর্বক্ষণিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ সহ পুলিশ সদস্য ও আনছার সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ও ইউপি সদস্য বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *