সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
সাতক্ষীরা তালায় বাল্যবিয়ের দায়ে “মা” কে জরিমানা

সাতক্ষীরা তালায় বাল্যবিয়ের দায়ে “মা” কে জরিমানা

আজহারুল ইসলাম সাদী//  সাতক্ষরা তালায় ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে বিয়ে দেওযার অপরাধে কনের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার (৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: রুহুল কুদ্দুস তাকে ১০  হাজারটাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

উপজেলার কুমিরা গ্রামের রনজিত সরকারের স্ত্রী শ্যামলী সরকারকে ওই জরিমানা করা হলে তিনি তা নগদে পরিশোধ করেন।

সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে উক্ত জরিমানা করা হয়। এ সময় বাল্যবিযের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়েকে ছেলের বাড়ি থেকে ফিরিয়ে আবারও স্কুলের পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে মুচলেকা গ্রহণ করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে কুমিরা গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বিয়ে হয়। কুমিরা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের গত বছরের সদস্য ওই ছাত্রীর মাকে রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে তার মাকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: রুহুল কুদ্দুস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *