সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ, সাতক্ষীরা স্পোর্টস একাডেমির শুভ উদ্বোধন

সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ, সাতক্ষীরা স্পোর্টস একাডেমির শুভ উদ্বোধন

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ
আজ বিকাল ৪ টায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এণ্ড কলেজ মিলনায়তনে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত সাতক্ষীরা স্পোর্টস একাডেমি এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জেলা স্পোর্টস অফিসার, ডিএসএ ও ডিএফএ এর কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ক্রীড়াক্ষেত্রে সাতক্ষীরার অবদান অনস্বীকার্য বিবেচনায় ক্রীড়াংগণে শিশু-কিশোরদের ছোট থেকেই কাঠামোগত ভাবে দক্ষতা উন্নয়নের স্বপ্ন নিয়েই সাতক্ষীরা স্পোর্টস একাডেমির সূচনা বলে মন্তব্য করেন একাডেমির স্বপ্নদ্রষ্টা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ভবিষ্যতে এই একাডেমির কলেবর ফুটবলের সীমা পেরিয়ে আরও অনেক ক্রীড়া কর্মসূচি শুরু করার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক, সাতক্ষীরা মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে ক্ষুদে খেলোয়াড়দের সাথে নিয়ে শুভ উদ্বোধন করা হয় সাতক্ষীরা স্পোর্টস একাডেমি (এসএসএ) এর। উদ্বোধনী অনুষ্ঠানে অনুশীলনে অংশগ্রহণ করে ক্ষুদে খেলোয়াড়রা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *