সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
সাতক্ষীরা আদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংস

সাতক্ষীরা আদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংস

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের মাংস জব্দের পর আদালতের নির্দেশে তা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা বন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর সামনে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেওয়া হয় উদ্ধারকৃত ১০ কেজি হরিণের মাংস।

বন বিভাগ জানায়, বুধবার (২১ জানুয়ারি) সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনাধীন টেংরাখালী টহল ফাঁড়ির আওতায় ফুট পেট্রলিং চলাকালে একটি ডিঙ্গি নৌকায় পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও মাংসগুলো উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার জব্দকৃত হরিণের মাংস সাতক্ষীরা বন আদালতে উপস্থাপন করা হলে আদালতের নির্দেশে তা কেরোসিন দিয়ে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়।

বন বিভাগ বলছে, এভাবে ধ্বংস করার মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করা বন্যপ্রাণীর মাংস পুনরায় বাজারে যাওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে।

এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি চলছে।

সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, হরিণ চোরাকারবারীরা সাধারণ মানুষকে ধোঁকা দিতে হরিণের মাংসের সঙ্গে শুকর কিংবা কুকুরের মাংস মিশিয়ে বিক্রি করে থাকে। এই চক্রকে ধরতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি বলেন তিনি। পাশাপাশি তিনি বন্যপ্রাণীর মাংস কেনাবেচা থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *