সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনে যা ভোট পেলেন প্রার্থীরা

সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনে যা ভোট পেলেন প্রার্থীরা

আব্দুল হালিম নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিলুল্লাহ ঝড়ু চিংড়ি প্রতীকে পেয়েছেন ৪৪৭ ভোট।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিজয়ী প্রার্থী নজরুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬১ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকেয়া মোসলেম পেয়েছেন ১৫১ ভোট। সংরক্ষিত নারী সদস্য পদে ২নং ওয়ার্ডে অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুন্নাহার মুন্নি পেয়েছেন ১১৭ ভোট। সংরক্ষিত নারী সদস্য পদে ৩নং ওয়ার্ডে শিল্পী রানী মহালদার নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোজিনা পারভীন পেয়েছেন ৯৮ ভোট।এছাড়া সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১নং ওয়ার্ডে (তালা) ইন্দ্রজিত দাস বাপী ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন পেয়েছেন ৩৫ ভোট। ২নং ওয়ার্ডে (কলারোয়া) আমজাদ হোসেন ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান গাজী পেয়েছেন ৪৪ ভোট। ৩নং ওয়ার্ডে (সদর) সৈয়দ আমিনুর রহমান বাবু ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা পেয়েছেন ৩০ ভোট। ৪নং ওয়ার্ডে (দেবহাটা) নজরুল ইসলাম ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল ফেরদাউস আলফা পেয়েছেন ৬১ ভোট। ৫নং ওয়ার্ডে (কালিগঞ্জ) শেখ ফিরোজ কবির ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হক পেয়েছেন ২৪ ভোট। ৬নং ওয়ার্ডে (আশাশুনি) আব্দুল হাকিম ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিতুর রহমান পেয়েছেন ৪৫ ভোট। ৭নং ওয়ার্ডে (শ্যামনগর) গোলাম মোস্তফা বাংলা নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদুর রহমান পেয়েছেন ৬১ ভোট।

উল্লেখ্য, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ১০৫৯ জন ভোটারের মধ্যে ১০৫৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *