বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে সাতক্ষীরার সুস্বাদু আম হিমসাগর।
২০১৫ সালে সাতক্ষীরাকে ম্যাংগো ক্যাপিটাল হিসাবে ঘোষনা দিয়ে শুরু হয় এই আম রফতানি।
আজ বুধবার আনুষ্ঠানিকভাবে হিমসাগর আম গাছ থেকে পাড়া শুরু হলো।
আজ সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে শুইলপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ৫০ বিঘা জমিতে ২০০০ এর অধিক হিমসাগর আমগাছের বাগানে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে বিষমুক্ত নিরাপদ আম আহরণের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার খ্যাতি ধরে রাখার জন্য এবারও বিষমুক্ত নিরাপদ আম বাজারজাতকরন করা হচ্ছে।
সম্পূর্ন পুষ্ট, মিষ্ট এই আমের কদর রয়েছে সারা বিশ্বে। আমরা এই সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।
একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
Leave a Reply