সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সাতক্ষীরার কবিতার গলাকেটে হত্যা, বিচ্ছিন্ন ২ হাতের কব্জি উদ্ধার, ঘাতক কে গ্রেফতার করেছে র‍্যাব

সাতক্ষীরার কবিতার গলাকেটে হত্যা, বিচ্ছিন্ন ২ হাতের কব্জি উদ্ধার, ঘাতক কে গ্রেফতার করেছে র‍্যাব

খুলনা প্রতিনিধিঃ

 খুলনার কেডিএ এভিনিউ এলাকায় গলাকেটে হত্যার শিকার নারীর শরীর থেকে বিচ্ছিন্ন করা দুই হাতের কব্জি উদ্ধার করেছে র‍্যাব। সোমবার (৭ নভেম্বর) সকালে নগরীর গোবরচাকা এলাকার একটি ড্রেন থেকে পলিথিনে মোড়ানো হাতের কব্জি দুটি উদ্ধার হয়।

এর আগে র‍্যাব-৬’র একটি দল গাজীপুর থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু বক্কর মোল্লাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে হাতের কব্জি উদ্ধার করা হয়।

র‍্যাব-৬’র খুলনার পরিচালক লে. কর্নেল মোশতাক আহমেদ জানান, গত ৬ নভেম্বর নগরীর কেডিএ এভিনিউ এলাকার একটি বাসা থেকে এক নারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধারের পর তারা ছায়া তদন্তে নামেন। জানতে পারেন, ঘরের মালিক আবু বক্কর মোল্লার সাথে কবিতা নামের এক নারীর সম্পর্ক ছিলো। হত্যাকাণ্ডের আগের রাতে তারা ওই বাসায় রাত্রিযাপন করার এক পর্যায়ে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় আবু বক্কর ওই নারীকে হত্যার পর তার শরীর থেকে মাথা ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে।

এর আগে রোববার ঘটনাস্থল থেকে একটি পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন মাথা ও একটি বাক্সের ভেতর থেকে লাশ উদ্ধার হয়। যমুনা টেলিভিশনের ওয়েব সাইটে প্রকাশিত খবরে জানা গেছে নিহত কবিতা সাতক্ষীরার আশাশুনি থানার কালিপদ বাছারের মেয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *