সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন

সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন

রবিবার (১লা মার্চ) বর্তমান সময়ের সাহসী, সংগ্রামী, অনুসন্ধানী সাংবাদিক, জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার যশোর জেলা প্রতিনিধি, গাংচিল টিভি’র স্টাফ রিপোর্টার, অভয়নগর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন সদস্য মোঃ আবুল বাসার (জীবন) এর শুভ জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলার অভয়নগর উপজেলার সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার এই মানুষটি আজ দেশের নাগরিক সাংবাদিকতার অন্যতম অগ্রপথিক।

পেশাগত জীবনে সাংবাদিক মোঃ আবুল বাসার ইতোমধ্যে দুর্নীতিবিরোধী ও সামাজিক অপরাধমূলক বিষয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। তার প্রকাশিত একাধিক দুর্নীতিবিরোধী এবং মাদকবিরোধী রিপোর্ট বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর কেড়েছে, যার ভিত্তিতে অনেক অভিযানে সহায়তা পাওয়া গেছে।

তবে এ সাহসী কাজের ফলে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কয়েকবার হামলা,মামলার শিকার হয়েছেন, এমনকি কারাদণ্ডও ভোগ করতে হয়েছে। কিন্তু ন্যায়ের পথে বিশ্বাসী মোঃ আবুল বাসার কখনো আপোষ করেননি। নিজের জীবনকে জনকল্যাণের জন্য উৎসর্গ করে চলেছেন নিরলসভাবে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি মানবসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। করোনা কালীন সময়ে ও জুলাই অভ্যুত্থানে জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করেছেন।

নির্যাতত সাংবাদিকদের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন, এমন মহতী কাজের সীকৃতি স্বরুপ তিনি দেশের বিভিন্ন সংগঠন, সহ এশিয়ান এ্যাওয়ার্ড ও প্রাপ্ত হয়েছেন।

জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী, মানবাধিকার কর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। একাধিক গণমাধ্যম ব্যক্তিত্ব বলেছেন, “সাংবাদিক মোঃ আবুল বাসার একজন সংগ্রামী সাংবাদিক, যিনি নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে চলেছেন। তার মতো মানুষের জন্মদিন শুধু ব্যক্তিগত নয়, তা সমাজের জন্যও এক গুরুত্বপূর্ণ দিন।”

সাংবাদিক মোঃ আবুল বাসার এর জন্মদিনে তার জন্য রইলো অকুণ্ঠ শুভেচ্ছা ও শুভকামনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *