সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
সময় এসেছে ত্যাগীদের মূল্যায়নের: যুবলীগের চেয়ারম্যান

সময় এসেছে ত্যাগীদের মূল্যায়নের: যুবলীগের চেয়ারম্যান

 

বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘সময় এসেছে নিজেদের পরিবর্তন করার। ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করার। চাঁদাবাজ, টেন্ডারবাজিদের দল থেকে বহিষ্কার করুন। মাস্তানি-রংবাজি বন্ধ করুন। মানুষকে অত্যাচার নিপীড়ন করা যাবেনা। বরঞ্চ কোথায়ও অন্যায় অবিচার দেখলে তার প্রতিবাদ করতে হবে।’
আজ বুধবার বিকেল তিনটা য় বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে (জেলা স্টেডিয়ামে) জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে দেশপ্রেম ও স্বচ্চতার রাজনীতি। তাঁর লক্ষ ছিল শোষণমুক্ত সমাজ বিনির্মাণ। বঙ্গবন্ধুর আত্মশুদ্ধ যুব শক্তি হতে হলে সর্বপ্রথম আমাদের নিজেদের মধ্যে সৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আইনের শাসনে বিশ্বাস করতে হবে এবং ন্যায় পলায়ন হতে হবে। নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে।
সাংগঠনিক পদ শুধু মাত্র সাংগঠনিক কাছে ব্যবহার করেন। সাংগঠনিক পদ পদবী নিজের ব্যক্তিগত পকেটে ভারি করার জন্য না। সাংগঠনিক পদ বাজার থেকে কিনে আনা কোন পন্য না। যুবলীগে পদ পেতে কোন টাকা লাগেনা।
রাজনীতি করতে হলে জনগণের পাশে যেতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে। আগামী নির্বাচন আমাদের প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
এর আগে বেলা ৩টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাগেরহাটে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগের নেতা কর্মীরা স্টেডিয়ামে আসতে থাকেন।
বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
সম্মেলনের আরো বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরি নিক্সন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *