সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান

সাতক্ষীরা প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান। ইতি পূর্বে তিনি আরও দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন।

শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান ২০১৫ সালের ২৮ জানুয়ারী তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসাবে তার অভিজ্ঞতা নয় বছরের অধিক। প্রতিষ্ঠান ভাল ভাবে পরিচালনার জন্য প্রতিবছর একাডেমিক ক্যালেন্ডার তৈরী করেন। প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে তিনি বিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্কার পরিছন্ন, সবুজ বনায়ন, বিদ্যালয়ের অভ্যন্তরিণ রাস্তা, সাইকেল সেড, ফুলের বাগান, নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা, স্বাস্থ্য বিধি মেনে ওয়াশ রুম তৈরী, প্রাত্যহিক সমাবেশ, শিক্ষার্থীদের শরীরর্চ্চা করার বিষয়ে উৎসাহ প্রদান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা সংযোজন, সিসি ক্যামেরা স্থাপন, দৃশ্যমান গেট, শহীদ মিনার স্থাপন, মাল্টিমিডিয়া কাস রুম তৈরী , ল্যাব স্থাপন, পাঠাগার উন্নয়ন, বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল উপজেলার শীর্ষে উন্নয়ন ঘটানো সহ অন্যান্য বিষয়ে উন্নয়ন সাধন করেছেন।

প্রধান শিক্ষকের আদি বাড়ী উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে। বর্তমানে তিনি সদর ইউপির নকিপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি চার ভাই বোনের মধ্যে সকলের বড়। তিনি শিক্ষা জীবনে এমফিল ও পিএইচডি ডিগ্রী প্রাপ্ত। প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান বলেন প্রশাসনের সহায়তায় ভবিষ্যতে বিদ্যালয়টি স্মার্ট বিদ্যালয়ে রুপান্তরিত করার বিষয়ে সব ধরনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

 

ছবি- জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *