সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স গঠিত সভাপতি রনজিৎ ও সদস্যসচিব রুহানী

শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স গঠিত সভাপতি রনজিৎ ও সদস্যসচিব রুহানী

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৯ নভেম্বর) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা পরিষদ ও রুপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি পদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মনকে সভাপতি ও যুবপ্রতিনিধি মোঃ মুনতাকিমুল ইসলাম রুহানীকে সদস্যসচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সামাজিক কার্যক্রমে যুক্ত এমন প্রতিনিধিদের অংশ গ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়।

রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের সমন্বয়কারী মোঃ আলম চেীধুরীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সিএসও গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী মোছাঃ জোহুরা খাতুন মীরা। তিনি বক্তব্যে সিএসও গঠনের প্রক্রিয়া ও সিএসওদের দায়িত্ব কর্তব্য, কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

উপজেলার সুপেয় পানির সমস্যা, বেড়িবাঁধ সমস্যা, সাইক্লোন শেল্টারের প্রয়োজনীয়তা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, বাল্য বিবাহ সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য পদ্মপুকুর ইউনিয়ন আশরাফ হোসেন, শিক্ষক আয়রুননেছা, শিক্ষক মিলন হোসেন, জবা রানী দেবনাথ, সাজিদা পারভীন, গোলাম হোসেন, তারক চন্দ্র, শরিফাতুননেছা প্রমুখ।

সভায় জানানো হয় ভয়েস অফ সিটিজেন্স কমিটি স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *