সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
শ‍্যামনগর বুড়িগোয়ালিনী পশ্চিম দুর্গাবাটীতে আবারও বেড়িবাঁধে ফাটল আতংকে এলাকাবাসী

শ‍্যামনগর বুড়িগোয়ালিনী পশ্চিম দুর্গাবাটীতে আবারও বেড়িবাঁধে ফাটল আতংকে এলাকাবাসী

এম এম রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার উপকুলীয় এলাকায় ইউনিয়ন বুড়িগোয়ালিনীর ৬ নং ওয়ার্ড  দুর্গাবাটীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আবারও ভাঙ্গন সৃষ্টি হয়েছে।  (২৩ ফেব্রুয়ারী)  বৃহস্পতিবার দুপরের জোয়ারে পানির গতিতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল ধরেছে।
ড্ডস্থানীয় সুত্রে জানা যায়,  এই দুর্গাবাটীর বেড়িবাঁধে বাজেট থাকার পরও ঠিকাদারের অবহেলার কারণে   সেখানে সঠিক ভাবে কাজ বাস্তবায়ন হয়নি যার ফলে আমরা আতংকে দিন পার করছি।  এই বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
 এলাকার মানুষ আতংকে রয়েছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন,  এই স্থানটিতে ভাঙ্গন বা ফাটল ধরার বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয় ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন মহোদয়কে জানিয়েছি  আমি সহ শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ্জামান সাঈদ  সেখানে দ্রুত উপস্থিত হয়েছিলাম,  এখন দুর্গাবাটী এই এলাকাটিতে বেড়িবাঁধ ভাঙ্গন ধরেছে, দ্রুত সময়ের মধ্যেই এখানে কাজ শুরু করতে হবে।
বিষয়টি সম্পর্কে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উত-জামান ( সাঈদ) নিকট জানতে চাইলে তিনি বলেন,
আমরা উপকূলীয় এলাকার মানুষ,  প্রতিনিয়ত দুর্যোগের সাথে আমাদের বসবাস।
 পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল ধরা নিয়ে আমরা কথা বলেছি, সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে। এখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
 পোড়াকাটলা এলাকার প্রাক্তন শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস ও স্থানীয় সুধীমহল  বলেন আমারা নতুন করে ঘের ভেড়িতে মাছ ছেড়েছি এঅবস্থায় নদী ভাঙনে ভেঙে গেলে এ এলাকার মানুষের ঘেরভেড়ি সহ জানমালের ব‍্যাপক ক্ষয়ক্ষতি হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী  জাকারিয়া ফেরদৌসও মাসুদ রানা বলেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়ে দূর্গাবাটী বেঁড়িবাধের ফাটল স্থান পরিদর্শন করে উর্ধ্বতন কতৃিপক্ষকে জানিয়েছি, বা,রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ পেলে আমরা দ্রুত কার্যক্রম শুরু করব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *