সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর পাড় ভাঙন রোধে জিও বস্তা ডাম্পিং

শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর পাড় ভাঙন রোধে জিও বস্তা ডাম্পিং

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বনবিভাগ অফিস ও উপকূলীয় প্রেসক্লাব সংলগ্ন খোলপাটুয়া নদীর পাড় ভাঙন রোধে বালু ভর্তি জিও বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শুক্রবার (১৩ মার্চ) দুপুর থেকে নদীর ঝুঁকিপূর্ণ অংশে এসব জিও বস্তা ফেলা হচ্ছে। এ কাজ চলবে রবিবার পর্যন্ত।
জানা যায়, দীর্ঘদিন ধরে খোলপাটুয়া নদীর তীব্র স্রোত ও জোয়ার-ভাটার প্রভাবে বুড়িগোয়ালিনী বনবিভাগ অফিস সংলগ্ন নদীর পাড়ে ভাঙন দেখা দেয়। এতে বনবিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনা ও আশপাশের এলাকা হুমকির মুখে পড়ে। স্থানীয়দের উদ্বেগের প্রেক্ষিতে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও বস্তা ফেলে পাড় সংরক্ষণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি বাবলু রহমান, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক, সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত কর্মকর্তারা জানান, খোলপাটুয়া নদীর এই অংশে ভাঙন রোধে আপাতত জিও বস্তা ফেলে নদীর পাড় সুরক্ষার কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী আরও জিও বস্তা ফেলে এলাকা সুরক্ষিত করার পরিকল্পনা রয়েছে।
নীলডুমুর বাজার ব্যবসায়ী মহশিন গাজী আশা প্রকাশ করেন, দ্রুত এই কাজ শেষ হলে খোলপাটুয়া নদীর ভাঙন থেকে বনবিভাগের অফিস, নীলডুমুর বাজারসহ আশপাশের এলাকা রক্ষা পাবে। পাশাপাশি তারা স্থায়ীভাবে নদী তীর সংরক্ষণের জন্য সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
 বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা বলেন খোলপাটুয়া নদীর উপকূলবর্তী সাতক্ষীরায় রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে অতি দ্রুত পর্যাপ্ত পরিমাণ জিও বস্তা ডাম্পিং এবং বোলাক না দেওয়া হলে এখানের ভাঙ্গন রোধ করা যাবে না, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষনের দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *