সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
শ্যামনগর থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনে ১৭ জনসহ ১৯ আসামি গ্রেফতার

শ্যামনগর থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনে ১৭ জনসহ ১৯ আসামি গ্রেফতার

শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলায় ১৭ জন ও নিয়মিত মামলার দুজনসহ ১৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (৩ আগষ্ট) আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত হাজী এজাহার আলী গাজীর ছেলে হাজী আঃ ওয়াজেদ গাজী (৬৫), একই এলাকার মোঃ আশরাফ হোসেন ঢালীর ছেলে মোঃ জাহিদ হাসান ঢালী (২৬), সিরাজুল ইসলাম শেখের ছেলে মোঃ শহিদুল ইসলাম শেখ (৩০), পদ্মপুকুর ইউনিয়নের দক্ষিণ পাখিমারা গ্রামের মোঃ আঃ হামিদ সানার ছেলে ইয়াছিন আলম (৩৪), একই এলাকার মৃত মাছিম মোড়লের ছেলে মোঃ আঃ রাজ্জাক মোড়ল (৫০), পশ্চিম পোড়াকাটলা এলাকার মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ হারুন মোল্ল্যা (৪০), চন্ডিপুর গাজীপাড়া এলাকার মৃত শহর আলী ঢালীর ছেলে মোঃ দিদারুল ইসলাম (৫৭), মুন্সিগঞ্জ ইউনিয়নের কলবাড়ি এলাকার মোঃ নূর ইসলাম সরদারের ছেলে মোঃ শরিফুল ইসলাম সরদার (৩৩), কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের আঃ হামিদ গাজীর ছেলে মোঃ হাবিবুর রহমান (৩২), একই এলাকার মোঃ গোলাম সরদারের ছেলে মোঃ আলমগীর সরদার (৫৩), মোঃ মুজিবর গাজীর ছেলে মোঃ মামুন হোসেন গাজী (৩৮), যতীন্দ্রনগর এলাকার মৃত হোসেন আলী গাজীর ছেলে মোজাহার রহমান গাজী (৫৫), অনন্তপুর এলাকার মোঃ ছুন্নত আলী গাজীর ছেলে মোঃ মিজানুর রহমান গাজী (৩৯), মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকার মৃত বাহার আলী মোল্ল্যার ছেলে মোঃ আব্দুর রাজ্জাক মোল্ল্যা (৫৭), উত্তর কদমতলা গ্রামের মৃত বাহার আলী বরকন্দাজের ছেলে মোঃ ইবাদুল বরকন্দাজ (৫৯), শ্রীফলকাটি এলাকার মোঃ আমির আলী গাজীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৫২), বংশীপুর এলাকার মৃত শহর আলী গাজীর ছেলে মোঃ আঃ সোবহান গাজী (৫৭), আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া নুর ইসলাম গাজীর ছেলে মোঃ মারুফ বিল্লাল (২২) ও মোঃ মাছুম বিল্লাল (৩০)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলায় ১৭জন ও নিয়মিত মামলায় দুজনসহ মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *