সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
শ্যামনগর গাবুরা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শ্যামনগর গাবুরা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

উপকূলীয় (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্নার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে জিএম মাসুদুল আলমকে আহ্বায়ক এবং খাইরুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গাবুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কাজ করবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *