সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
শ্যামনগর গণমাধ্যম কর্মীদের সাথে এস এম আতাউর হক দোলনের মতবিনিময় সভা

শ্যামনগর গণমাধ্যম কর্মীদের সাথে এস এম আতাউর হক দোলনের মতবিনিময় সভা

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ (শ‌্যামনগর ও কালীগঞ্জ) আং‌শিক আসনে বাংলা‌দেশ আওয়া‌মী লী‌গের মনো‌নীত নৌকা প্রতিকের প্রার্থী প্রাক্তন উপজেলা চেয়ারম‌্যান এস এম আতাউল হক দোল‌ন সাংবা‌দিক‌দের সাথে এক মত‌বি‌নিময় সভা।

শুক্রবার ১৫ ই ডি‌সেম্বর সকাল ১০ টার সময় শ্যামনগর বঙ্গবন্ধু সুপার মার্কেটে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম শফিউল আযম লেনিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, অনলাইন রিপোর্টাস্ ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান আমজাত হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আব্রাহাম লিংকন, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালি সহ উপজেলার সকল গণমাধ্যমকর্মী।

এস এম আতাউর হক দোলন ব‌লেন, দ্বাদশ সংসদ নির্বাচ‌নে প্রধানম‌নন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা আমা‌কে দলীয় নৌকা মার্কা প্রতিক দি‌য়ে‌ছেন। শ‌্যামগ‌রের মানুষ আমা‌কে ভালবা‌সে। ইতিপূ‌র্বে উপ‌জেলা নির্বাচ‌নে জনগণ ভোট দি‌য়ে আমা‌কে চেয়ারম‌্যান নির্বাচন ক‌রে‌ছেন আশা ক‌রি দ্বাদশ সংসদ নির্বাচ‌নে আমা‌কে জয়ী কর‌বেন। নির্বাচ‌নে কোন প্রতিদ‌ন্দি প্রার্থী‌কে বাঁধা হিসা‌বে তি‌নি দেখ‌ছেন না। তৃনমূল বি এন পি প্রার্থী সা‌বেক সংসদ এইচ এম গোলাম রেজা সম্প‌র্কে এক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন তি‌নি কখ‌নো বিকল্প ধারা আবার কখ‌নো বি এন এফ কর‌ছেন। কিন্তু কোন জনগন তার সা‌থে নেই। গাবুরায় বর্তমান সরকা‌রের উন্নয়‌নের ধারাবা‌হিকতায় মেগাহ প্রক‌ল্পের বে‌ঁ‌ড়িবাধ হ‌চ্ছে। উপকূলীয় সকল ইউনিয়‌নেও টেকশঁই বে‌ড়িঁবাধ আমরা কর‌বো। সুন্দরবন‌কে আধু‌নিকায়‌নে সরকার পদ‌ক্ষেপ নি‌চ্ছেন। সুন্দরবন এলাকায় পর্যাটন বা‌ড়ি‌য়ে সরকার স্থানীয় দ‌রিদ্র জন‌গো‌ষ্ঠির জী‌বিকায়ন করার উদ্দোগ হা‌তে নি‌য়ে‌ছে। সাতক্ষীরা রেল লাইন, শ‌্যামনগর‌কে পৌরসভা ঘোষণা জন‌নেত্রী দেশরত্ন শেখ হা‌সিনার উন্নয়‌নের ধারা।

সাংবা‌দিকরা যে সব প্রশ্ন ক‌রেন, তা ছিল জলবায়ু ক্ষ‌তিগ্রস্ত উপকূলীয় দ‌রিদ্র মানু‌ষের জীবিকায়‌নে সংসদ সদ‌স্যে নির্বা‌চিত হ‌লে কি ভূ‌মিকা রাখ‌বেন? দ্বাদশ সংসদ নির্বাচ‌নে সাতক্ষীরা ৪ আসন প্রতি‌যো‌গিতাপূর্ন হ‌বে কিনা? নির্বাচ‌নে প্রধান বি‌রোধী হিসা‌বে কোন প্রার্থী‌কে দেখ‌ছেন? আপনার আস‌নে কোন ঝুঁ‌কিপুর্ন ভোট কেন্দ্র আপ‌নি দেখ‌ছেন কিনা? আপ‌নি সংসদ সদস‌্য নির্বা‌চিত হ‌লে সুন্দরবন সংরক্ষ‌নে কি কর‌বেন? শ‌্যামনগ‌রের উপকূলীয় এলাকায় বে‌ড়িবাঁধ সংস্কা‌রে কি কি ভাব‌ছেন? লবন পা‌নি দি‌য়ে মৎসচা‌ষের কার‌ণে ভূ‌মির পরি‌বেশ ও ভু‌মির ক্ষ‌তি হ‌চ্ছে তা প্রতি‌রো‌ধে কিছু কর‌বেন কিনা? সরকারী সহায়তা দলীয় ক‌র্মির মাধ‌্যমে বিতারণ কর‌বেন কিনা? স‌ঠিক বস্তু‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌ন কর‌তে যে‌য়ে ইতিপূ‌র্বে সাংবা‌দিক নির্যাতন ও সাংবা‌দ প্রতি‌নি‌ধির না‌মে মিথ‌্যা মামলা হ‌য়ে‌ছে আপ‌নি সংসদ সদস‌্য হ‌লে কোন পদ‌ক্ষেপ নি‌বেন কি? এসব প্রশ্নে‌র উত্তর দেন।

প্রশ্ন গু‌লো ক‌রে‌ছেন, সাংবা‌দিক হুমায়ন ক‌বির, সাংবা‌দিক আমজাদ হো‌সেন মিঠু, সাংবা‌দিক গাজী ইমরান, সাংবা‌দিক সা‌মিউল ইমাম আযম ম‌নির, সাংবা‌দিক পীযুষ বাউলিয়া পিন্টু সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের সদস্য শেখ আব্দুস সালাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *