সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের  দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শ‍্যামনগর ও কলারোয়ায় কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

শ‍্যামনগর ও কলারোয়ায় কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে খরিপ-২/২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলা বিভিন্ন ইউনিয়নের ১৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ফসলের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার ১৮ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও রাসায়নিক সার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর প্রমুখ।

সাতক্ষীরার কলারোয়ায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের ( উফষী জাত) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া বলেন, অনুষ্ঠানে অতিথিরা উপজেলার ১ হাজার ৩ শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে সাড়ে ৫ হাজার কেজি ব্রি-৭৫ ধান বীজ ও ১ হাজার কেজি ব্রি-৮৭ ও ব্রি-৯৫ ধান বীজ বিতরণ করেছেন। জনপ্রতি কৃষকেরা ধান বীজ ৫ কেজি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পেয়েছেন। এ মৌসুমে উপজেলায় ব্রি-৭৫ ধান বীজ সবথেকে বেশি আবাদ হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইউনুছ আলী, উদ্ভিদ সংরক্ষন কর্সকর্তা জিয়াউল হক জিয়া সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *