সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
শ্যামনগর এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ

শ্যামনগর এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ

আল-হুদা মালী : শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি’র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ।

শ্যামনগর সদর ইউপি সচিব ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আমিনুর রহমান শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন, শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ শাহিনুর ইসলাম তিনি সকল সদস্যদের দুর্যোগের পূর্বে , দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী কালীন সময়ে করনীয় সম্পর্কে ধারণা দেন।

প্রশিক্ষণ পরিচালানা করেন, এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। প্রশিক্ষণে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দুর্যোগের আইন ও দ্বায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয় সদস্যদের মধ্যে । প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *