সংবাদ শিরোনামঃ
কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সবুজ সভাপতি, মাহবুব সম্পাদক

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সবুজ সভাপতি, মাহবুব সম্পাদক

 

মনির বাবু : নিজস্ব প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখা’র অন্তর্গত শ্যামনগর উপজেলা শাখা’র আংশিক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও মাহবুব আলম বাবুকে সাধারণ সম্পাদক করে আগামী এক (০১) বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির লিষ্ট জেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার জন্য আহবান জানান। অন্য দিকে দীর্ঘদিন পর উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবং আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও মাহবুব আলম বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করায় সন্তুষ্টি প্রকাশ করেছে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *