সংবাদ শিরোনামঃ
শ্যামনগরের ডন হত্যা মামলাসহ দুই ডজন মামলার আসামি রবিউল জোয়ারদার কে গ্রেপ্তার করেছে র‌্যাব দেবহাটা থেকে আটির আমের আড়ালে প্রতিদিন দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে গোবিন্দভোগ আম  শ্যামনগর নীলডুমুরে বিশেষজ্ঞ ডাক্তারদ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন 

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন ও অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১০ টায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

লিডার্সের CARE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জেয়ার্দ্দার এর শুভেচ্ছা বক্তব্য এর মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জলবায়ূ এ্যাকশন ফোরামের সদস্য আমজাদ হোসেন, নিপা চক্রবর্তী হিরনময়ী রানী,আশিকুর রহমান, হুসাইন বিন আফতাব, মনজুয়ারা এবং লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী প্রমুখ।

এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে ফোরামের সৌজন্য সাক্ষাত, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে সমস্যা নিরসনে স্মারকলিপি প্রদান , নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *