সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
শ্যামনগরে হত্যা মামলার সাক্ষী’কে হত্যার হুমকি, থানায় জিডি 

শ্যামনগরে হত্যা মামলার সাক্ষী’কে হত্যার হুমকি, থানায় জিডি 

রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী ( শ্যামনগর)প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের টেংরাখালী গ্ৰামের আলোচিত ডাবল মার্ডার মামলার আসামি মৃত মান্দার গাজীর ছেলে মজিদ গাজী, মৃত ইসলাম গাজীর ছেলে শহিদুল ইসলাম, মুনসুর মোল্লার ছেলে আশরাফুল ওরফে চঞ্চল, খোকন মোল্লার ছেলে মহিবুল্লাহ কর্তৃক শ্যামনগর থানার মামলা নং ১৩/২৭৮ এর  ১ নং সাক্ষী টেংরাখালী গ্রামের মৃত, কবির আহম্মেদের ছেলে নুরুল ইসলাম কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে তিনি শ্যামনগর থানায় জিডি করেছেন। জিডি সুত্রে জানা যায়, আসামিগণ উক্ত মামলায় বেশ কিছুদিন পূর্বে জেল হাজত কেটে জামিনে মুক্ত হয়ে বাড়ি আসেন। তারা ১৪ নভেম্বর বিকাল ৪ টার দিকে কোর্টে হাজিরা দিয়ে বাড়ি ফিরে আসার পথোমধ্যে টেংরাখালী গ্রামের আরশাদ আমিনের মোড়ে পাঞ্জাবানার সামনে আসামিগন মামলার ১ নং সাক্ষী মোঃ নুরুল ইসলাম কে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের কথার প্রতিবাদ করলে তারা বলে মামলার ১ নং আসামি আব্দুল হামিদ লাল্টুর সাথে কোর্টে কথা হয়েছে। সে বাড়িতে এসে আগে তাকে মার্ডার করবে। এ ঘটনায় মোঃ নুরুল ইসলাম শ্যামনগর থানায় ১৪ নভেম্বর ৭৮০ নং জিডি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *