সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা
শ্যামনগরে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্যামনগরে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

সোমবার বিকালে স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলার আয়োজনে স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ,কেককাটা,আলোচনাসভা,অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্বারক প্রদান সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উন্নয়ন কর্মকান্ড সহ অন্যান্য বিষয় তুলে ধরেন।

উপজেলা পরিষদ হল রুমে স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সরকারি মহসীন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি,নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহা আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর, অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সহ-সভাপতি রনজিৎ কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ,স্কুলের ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা স্বারক ও শিক্ষক পরিষদের সদস্যদের ডাইরি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম পি জগলুল হায়দার। পর প্রধান অতিথি প্রতিষ্ঠা বাষির্কীর কেককাটেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *