সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

স.ম ওসমান গনী সোহাগ: সাতক্ষীরা শ্যামনগরে সাইটসেভার্স ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ মার্চ) বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মো. শাকির হোসেন, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ার্দার, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, রমজাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পতিত পবন মন্ডল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় সহস্রাধিক রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। একই সাথে ২৪৩ জন চক্ষু রোগীকে বাছাই করে ছানি অপারেশনের জন্য কয়েকটি ধাপে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও’র সদস্য, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *