সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
শ্যামনগরে লক্ষ্মীখালী ও বুড়িগোয়ালিনী এলাকায় জামায়াতের নির্বাচনী জনসভা

শ্যামনগরে লক্ষ্মীখালী ও বুড়িগোয়ালিনী এলাকায় জামায়াতের নির্বাচনী জনসভা

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম–এর পক্ষে আজ শ্যামনগর উপজেলার দুটি পৃথক স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৩টায় প্রথম জনসভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীখালী দাখিল মাদ্রাসা মাঠে। গাবুরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, আব্দুর রশিদ, মাওলানা মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় জনপদের মানুষের প্রধান সংকট এখন নিরাপত্তা ও টেকসই অবকাঠামো। তিনি বলেন, টেকসই ও স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার ছাড়া উপকূলের মানুষের জীবন নিরাপদ করা সম্ভব নয়। তিনি জলদস্যু ও বনদস্যু দমনে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সুন্দরবন ও উপকূলের মানুষকে নিরাপদ না করলে কোনো উন্নয়নই টেকসই হবে না।

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে হবে। শিক্ষা প্রসারের ওপর জোর দিয়ে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করা এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালু করা জরুরি।

গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে গ্রামীণ অবহেলিত জনপদের রাস্তাঘাট, হাটবাজার ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অঙ্গীকার করেন। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কৃষি, ব্যবসা ও শিল্প—কোনোটিই এগোতে পারে না।

এছাড়া তিনি সুন্দরবনকে বিশ্ব দরবারে একটি পরিবেশবান্ধব পর্যটন শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে চিংড়ি, কাঁকড়া ও উপকূলীয় অন্যান্য শিল্পের আধুনিকায়ন ও রপ্তানিমুখী উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

এরপর মাগরিবের পর বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায়ও বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

দ্বিতীয় জনসভায় বক্তারা বলেন, উপকূলীয় শ্যামনগরের উন্নয়নের জন্য আবেগ নয়, প্রয়োজন পরিকল্পিত ও বাস্তবভিত্তিক কর্মসূচি। তারা বলেন, গাজী নজরুল ইসলামের পূর্ব অভিজ্ঞতা ও উপকূলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এ অঞ্চলের মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।

আজকের দুইটি জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসব কর্মসূচির মধ্য দিয়ে শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আরও স্পষ্টভাবে উপকূলের সমস্যা ও সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *