সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন।
শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

শ্যামনগর প্রতিনিধি।শ্যামনগর উপজেলায় বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে মঙ্গলবার (১১ মার্চ)অফিসার্সক্লাব মিলনায়াতনে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপি এ সভায় প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দুষণের ভয়াবহতা, দুষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞানার্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালন করা, পলিথিন ব্যবহার বন্ধ করা ও আইন বাস্তবায়ন, বজ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় আলোচনা সহ মাল্টিমিডিয়া প্রেজেন্টটেশন করা হয়।

রূপাপন্তরের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রভাষক জি আব্দুল ওহাব, শিক্ষক রনজিৎ বর্মন,প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম প্রমুখ। যুব ফোরামের সদস্য সহ নেতৃবৃন্দের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তোলা এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল সম্পর্কে এবং নিজেদের দক্ষতা বিষয়েও আলোচনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *