সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
শ্যামনগরে ভাব বাংলাদেশের উদ্যোগে ২৭০ জন শিক্ষার্থীর কম্বল বিতরণ

শ্যামনগরে ভাব বাংলাদেশের উদ্যোগে ২৭০ জন শিক্ষার্থীর কম্বল বিতরণ

শ্যামনগর প্রতিনিধি।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শ্যামনগরে ভাব ভুক্ত ৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসার মোট ২৭০ জন দরিদ্র শিক্ষার্থীদের কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ই জানুয়ারী) বেলা ১২ টায় শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ওই কম্বল তুলে দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, হেঞ্চি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ, বি,এম, লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক ইকবল হোসেন, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অহিদুজ্জামান, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক টি এম জিলহাজ্ব রহমান, চালিতাঘাটা সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসার
সুপারিনটেনডেন্ট আবু জাফর মোঃ আব্দুর রহিম,
শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের
কো-অডিনেটর রনি বালা বিশ্বাস, প্রশিক্ষক ও সহকারী ম্যানেজার মাকছুদুর রহমান, প্রশিক্ষক আব্দুল আলিম, মাহফুজুর রহমান, আসমা উল হুসনা, উম্মে উনাইজা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *