শ্যামনগর পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি সহ১১ জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ১৯৯৯ সালে পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুনামের সাথে বিদ্যালয় পরিচালনা করে আসছে। দুর্যোগপূর্ণ এলাকায় অবস্থিত বিদ্যালয়টি।
এখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৬০ জন, শিক্ষকের সংখ্যা ১১জন,চতুর্থ শ্রিণীর ৭ জন মোট ১৮ জনের মত শিক্ষক কর্মচারি নিয়ে বিদ্যালয় পরিচলনা করে থাকে। সম্প্রতি (১১ মার্চ ২৩) তারিখে বিদ্যালয়ে সরকারি বিধি মোতাবেক ৪র্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ দেওয়া হলে।
ঐ নিয়োগ বৈধতা হবে না বলে নিয়োগের আগে সাতক্ষীরা আদালতে (৩০ জানুয়ারি ২৩) মামলা করেন স্থানীয়ও ভামিয়া গ্রামের মৃত্যু নাটু রপ্তানের ছেলে তাপস রপ্তান।
ভুমিদাতা সত্য ভূষণ বিশ্বাস বলেন , বিদ্যালয়ে যে নিয়োগ দেওয়া হয়েছে এটা সরকারি বিধি মোতাবেক দেওয়া হয়েছে। যারা মামলাটা করেছে এটা হয়রানি করার জন্যে করেছে। বিদ্যালয়ের সাবেক সভাপতি দিনেষ বিশ্বাস বলেন স্বচ্ছ ভাবে নিয়োগ দেওয়া হয়েছে এতে কোন সন্ধেও নাই।
বুড়িগোয়ালিনী ফরেস্ট ম্যাধমিক বিদ্যালয়ে অবঃ প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস বলেন,নিয়ম মেনে নিয়োগ হয়েছে এবং স্বচ্ছ ভাবে নিয়োগ হয়েছে যারা পরিক্ষায় ভালো করেছে তাদের নেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল বলেন,সরকারি নিয়ম অনুযায়ী কয়েকটি জাতীয় ও লোকাল পত্রিকায় নিযোগ বিজ্ঞপ্তি দেওয়া সহ অধিক প্রচারের মাধ্যমে নিয়োগ দেওওয়া হয়।
এ নিয়োগে প্রায় ৫০ জনের অধিক প্রার্থী অবেদন করেন। সেখান থেকে যারা পরিক্ষায় ভালো করেছে তাদের নেওয়া হয়েছে।কোন প্রকার অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে প্রার্থী নেওয়া হয়নি। কিন্তু একটি মহল আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করছে।
মামলার বাদি তাপষ রপ্তানের কাছে নিয়োগের বিরুদ্ধে মামলা করা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নিয়ম না মেনে দ্বিপায়ন ম্যাধমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে এ অবৈধ নিয়োগ বাতিলের জন্য আমি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছি।
বিদ্যালয়ের সভাপতি ডালিম ঘরামি বলেন, আমরা সরকারি নিয়ম মেনে পরিক্ষার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ দিয়েছি। কিন্তু একটা মহল আমাদের হেও করার জন্যে বিভিন্ন মিডিয়ায় ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। এবং মামলা দিয়ে হয়রানি করছে। আমরা মামলার জবাব দেওয়ার জন্যে প্রস্তুত। সভাপতি আরো বলেন নিয়োগ বাতিলের জন্য তাপষ রপ্তান সাতক্ষীরা আদালতে কয়েক বার মামলা করলে সে মামলা আদালত আমলে না নিয়ে মামলা খারিজ করেন। পরবর্তী সময়ে আবার ও মামলা করে বিদ্যালয়ের কমিটি সহ ১১ জনের নামে
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরমোহাম্মদ তেজারাত বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। পরিক্ষায় যারা ভালো করেছে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply