সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
শ্যামনগরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

শ্যামনগরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

 

জি এম ইমরান হোসেনঃ

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নে প্রবীন প্রতিবন্ধীদের সেবায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম গাবুরা ইউনিটের আয়োজনে।

স্বাস্থ্য ক্যাম্পে ১২৪ জন ব্যক্তি সেবা গ্রহন করেন।

স্বাস্থ্য ক্যাম্পে সেবা প্রদান করেন ঢাকা মেডি এইড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন,নিউরো মেডিসিন ও হৃদরোগ অভিজ্ঞ ডা: মুজাহিদুল ইসলাম (সাঈদ) এমবিবিএস (রাজ)।স্বাস্থ্য ক্যাম্প বিষয়ে সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বছর জুড়ে বিভিন্ন সময়ে এ ধরণের ক্যাম্পের আয়োজন করে থাকি। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিটের কার্যকরী সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সদস্য নাইম ও মোয়াজ্জেম হোসেন সাদি, গাবুরা ইউনিটের সদস্য আল মামুন সহ গাবুরা ইউনিটের সদস্যবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *