আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটায় জমি জায়গা সংক্রান্ত বিরোধে সৎ মা আলেয়া বেগম (৬৫) ও সৎ ছোটভাই আশরাফুল ইসলাম রিঙ্কু (৩৫) বড় ভাই দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সদস্য, দেবহাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টুকে মারপিট করে রক্তাক্ত ও জখম করে। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারটার সময় দেবহাটা উপজেলা এসিল্যান্ট অফিস এর সামনে।
জানা যায়, দেবহাটা সদর ইউনিয়নের সুশীলগাতী গ্রামের মৃত্যু তাবারক হোসেন এর প্রথম স্ত্রী এক ছেলে রফিকুল ইসলাম মন্টুকে রেখে মারা যায়। তারপর তার বাবা তাবারক হোসেন আলেয়া বেগমকে বিবাহ করে।বিবাহের পর আলেয়া বেগম এর গর্ভে ৩ পুত্র আরিফুল ইসলাম ( ৩৮), শরিফুল ইসলাম (৩৭), আশরাফুল ইসলাম (৩৫) ও ৪ কন্যা সন্তান জন্ম গ্রহণ করে।
ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু জানান, শিবনগর মৌজার এস এ ৩১ নং খতিয়ান ভুক্ত ১২৩,২১২,২৩০,৩১৮ ও ২৩১ দাগে, এসএ রেকডীয় মালিকের নিকট হতে খরিদকৃত ১৫/১২/৮০ তারিখের ৩৯২০ নং কোবলা দাখিল করেছেন এবং উক্ত জমি আমার দখলে আছেন। তবে একই মৌজার আর এস রেকর্ড এর ২.৯৮ একর জমি ১/১ নং খতিয়ানে চুড়ান্ত ভাবে প্রকাশ হওয়ায় উক্ত জমির ০.৯৪ একর জমি তার সৎ মা আলেয়া বেগম নামে ইজারা গ্রহন করেছেন। কিন্তু একই জমি আমি এস এ মালিকের নিকট থেকে কোবলা করার পর থেকে নিজে দখলে রেখে ধান চাষ করে আসিতেছি।
উক্ত জমি আমার কোবলা করা এবং আমার দখলে আছে,সেহেতু ইজারা দিতে হলে আমারই প্রাপ্য।
অথচ আমি একা ভাই সেই সুবাদে আমার সৎ ভাইরা গায়ের জোরে আমার দখলকৃত জমি জবর দখল করে নেওয়া অপচেষ্টা চালাচ্ছে। আমার সৎ ভাই ও মা আমাকে মারপিট করে ও ক্ষ্যান্ত হয়নি, তারা সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আমাকে প্রাণ নাশের হুকমি দিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেবহাটা থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু এ প্রতিনিধিকে জানান।
Leave a Reply