সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগরে গলায় দড়ি দিয়ে নারী ও পুরষের আ*ত্ম*হ*ত্যা 

শ্যামনগরে গলায় দড়ি দিয়ে নারী ও পুরষের আ*ত্ম*হ*ত্যা 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।
সাতক্ষীরার শ্যামনগরে গলায় দড়ি দিয়ে মজিদা খাতুন (৫০) নামের এক গৃহবধূ ও আল আমিন গাজী (২৬) নামের এক যুবক আ/ত্মহ/ত্যা করেছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় মজিদা ও বিকাল ৪ টায় আল আমিন নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্ম/হ/ত্যা করেন।
পৃথক পৃথক আত্মহত্যাকারীরা হলেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আসমত মিস্ত্রির স্ত্রী ও একই উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, মাজিদা মানসিক রোগী ছিল। তার স্বামী দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে মানসিক রোগী হয়ে পড়ে। অপরদিকে মৃত আলামিন গাজীর চাচাতো ভাই শুভ গাজী বলেন, আলামীন গলায় দড়ি দিয়েছে শুনে দ্রুত উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে আসি। কিন্তু কি কারণে গলায় দড়ি দিলো সেটা জানতে পারিনি। তিনি আরও বলেন আলামীনের ২বছর বয়সের একটা মেয়ে রয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই আলামিন গাজীর মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *