সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি

আল-হুদা মালী শ্যামনগর থেকে: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (১১ মার্চ) সকাল ১০ টার সময় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল র‍্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। র‍্যালিটি বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে নীলডুমুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (অসিসি)প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম মোড়ল। আরো উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন, ও গাবুরা ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সদস্য এবং দলনেতা জুনায়েদ ইসলাম।উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আল-হুদা মালী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য,সুদিপ্তা মণ্ডল, শাহানারা পারভীন ও সি আর ই এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীবান্ধব সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় লিডার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *