সংবাদ শিরোনামঃ
মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২
শ্যামনগরের সন্তান শাহাজান রনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দের জোয়ার

শ্যামনগরের সন্তান শাহাজান রনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দের জোয়ার

এম এ হালিমঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃতী সন্তান শাহাজান রনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় শ্যামনগরবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনকারী শাহাজান রনিকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব প্রদান করায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

স্থানীয়রা জানান, শাহাজান রনি শ্যামনগরের সন্তান হিসেবে সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় কমিটিতে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এ অর্জনে শ্যামনগরের মানুষ গর্বিত।

এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শাহাজান রনির অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা পোস্ট করা হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শাহাজান রনির এ পদ লাভের মাধ্যমে শ্যামনগর তথা সাতক্ষীরা অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

শাহাজান রনির এ সাফল্যে শ্যামনগর উপজেলার সর্বস্তরের জনগণ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করেছেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *