সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
শ্যামনগরের নোনা পানি তুলায় ৫শতাধিক বিঘা জমির ধান মরে সাবাড়

শ্যামনগরের নোনা পানি তুলায় ৫শতাধিক বিঘা জমির ধান মরে সাবাড়

 

উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি।

শ্যামনগরের ভারত- বাংলাদেশ সীমান্ত নদী কালিন্দি থেকে নোনা পানি তুলে চিংড়ি ঘের করায় ৫ শতাধিক বিঘা জমির ধান নষ্ট। প্রশাসনের নিকট অভিযোগ হলেও নিরব ভূমিকায় রয়েছে তারা।
শ্যামনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত নদী কালিন্দির পানিউন্নয়ন বোর্ডের বেড়ি কেটে নোনা পানি তুলে প্রভাবশালীরা চিংড়ি ঘের করায় ৫ শতাধিক জমির ধান নষ্ট হয়েছে। ফলে সহশ্রাধিক কৃষকের মাথায় হাত উঠেছে। কৃষক রাজিব মিস্ত্রি জানান তার ২ বিঘা জমিতে ধান করে ছিলাম য আমার সারা বছরের খাদ্যর সংস্থান ছিল তা সব মরে গেছে।প্রবাল রপ্তান জানান, মহাজনের নিকট থেকে সুধে ঋণ নিয়ে বীজ ধান, সার, কীটনাশক ক্রয় করে ধানের চারা রোপন করার পর এলাকার প্রভাবশালী প্রশান্ত বর্মন, রুহুল আমিন, আল মামুন, জাকির হোসেন, রঞ্জন রপ্তান সহ কয়েক ব্যাক্তি পাউবোর বাধ কেটে পাইপ বসিয়ে নোনা পানি তোলার ফলে সকল ধান নষ্ট হয়েছে। সে কারনে পরিবার পরিজন নিয়ে জীবিকার তাগিদে অন্যত্র পাড়ী জমাতে হচ্ছে কৃষকদের। শৈলখালী গ্রামের কৃষক অমিত মন্ডল জানান, আমার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে অনেক খাটুনি করে ৪ বিঘা জমিতে ধান করেছি কিন্তু নোনা পানির কারনে সব মরে গেছে। সারা বছর কি করে চলব কিভাবে ছেলে মেয়েদের পড়ার খরচ জোগাবো আর কি খেয়ে বেঁচে থাকব।তা নিয়ে মহা চিন্তায় আছি।
ভুক্তভোগী তপন বায়েন জানান, ২ বিঘা জমিতে খরচ করে ধান রোপন করেছি অথচ নোনা পানির কারনে সব ধান মরে সাবাড় এখন কি খেয়ে জীবন ধারণ করব তাই মহাজনের কাছ থেকে সুধে টাকা নিয়ে ছেলেমেয়েদের পড়ার খরচ ,খাওয়ার সংস্থান করতে হচ্ছে। ধান না হওয়ার কারনে এবার হয়ত কাজের তাগিদে ভারতে যেতে হবে। এমন অভিযোগ একাধিক কৃষাকের। এব্যপারে কথা হয় নোনা পানি তুলে চিংড়ি ঘেরকৃত অভিযুক্ত তরিকুল ইসলাম, প্রশান্ত বর্মন,রুহুল আমিন,আল-মামুনজাকির হোসেন,রঞ্জন রপ্তানের সাথে । তারা জানান, আমরা পাউবো কর্মকর্তাদের মাধ্যমে পাইপ বসিয়ে নোনা পানি তুলছি কে ধান করবে তা আমাদের জানার দরকার নাই। কথা হয় সংশ্লিষ্ট এলাকার বাধের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে তিনি বলেন, এলাকাবাসী ও কৃষকের অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কথা হয় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সাথে তিনি বলেন কৃষকের অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *