সংবাদ শিরোনামঃ
কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরায় জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন

শ্যামনগরের গাবুরায় জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন

গাবুরা( শ্যামনগর) প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের পশ্চিম পাশে পুড়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় চার সাইডে ডিজেল তেলের গন্ধ ও ছিটানোর ছাপ দেখা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এস,এম আতাউর হক দোলনের একটা ছবি পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে শ্যামনগর থানার এস, আই পিংকু কুমার  মন্ডল সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে আসেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে ওসি স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গাবুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার আহাম্মদ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে শ্রমিক লীগের কর্মীরা অফিস থেকে বাড়ি চলে যায়।শুক্রবার ৯টার দিকে অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কারা এই খবর টা জানায় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদ আব্দুল হালিম সুমন। খবর পেয়ে আমি বাড়ি থেকে দ্রুত অফিসে আসি। দেখার পরে শ্যামনগর থানা পুলিশের খবর জানাই।

আব্দুল হালিম সুমন বলেন, অফিসের পাসে আমার একটা দোকান আছে। প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে দোকানে আসি। আসার পর প্রস্রাবের জন্য অফিসের পশ্চিম পাশে যাই। সে সময় দেখতে পাই অফিসের কর্নারে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সাথে সাথে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু ভাই ও সভাপতি বখতিয়ার আহমদকে জানাই।

গাবুরা ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (বাচ্ছু) বলেন, জাতীয় শ্রমিক লীগের অফিস পোড়ানোর তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এলাকার চিহ্নিত জামায়াত-শিবিরের লোকেরা পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, শিবিরের কিছু লোকদের সাথে গত কয়েক দিন পূর্বে স্থানীয় একটি দোকানে চুরির ঘটনায় আমরা (জাতীয় শ্রমিক লীগ) প্রতিবাদ করি এবং চুরির মামলায় কয়েকজন কে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠায়। জামিনে মুক্ত হয়ে তারা প্রকাশ্যে আমাদের অফিস উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। আমার বিশ্বাস ঐ চক্রটি এই আগুন দেয়ার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। আমি ইতিমধ্যে আমাদের উপজেলা শ্রমিক লীগের সভাপতি জনাব কামরুল হায়দার নান্টু ভাইকে জানিয়েছি তার নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেব।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়েছিলাম কে বা কারা গাবুরা জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *