সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
শিক্ষা ক্ষেত্রে দেশের অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসনীয়ঃ স্পিকার

শিক্ষা ক্ষেত্রে দেশের অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসনীয়ঃ স্পিকার

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষা ক্ষেত্রে দেশের অগ্রগতি আজ বিশ্বজুড়ে প্রশংসনীয়। শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দিতে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
গতকাল ২১ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তরুণরাই দেশ ও সমাজের প্রাণশক্তি এবং ভবিষ্যৎ নেতৃত্ব। তরুণদের গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ।’
শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক উল্লেখ করে স্পিকার বলেন, ‘প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করছে, যা প্রশংসনীয়। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা উপভোগ করছে। এ সময় শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত যুগোপযোগী।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে নারীশিক্ষায় রেকর্ড অগ্রগতি লক্ষণীয়। চিকিৎসা শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।’
অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষকবান্ধব কর্মসূচি, নারী ও শিশুবান্ধব কর্মসূচি গ্রহণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সরকার সচেষ্ট। কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ইত্যাদি সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণের উদ্যোগ যুগোপযোগী।’ স্মার্ট গভর্নেন্স, স্মার্ট কমিউনিটি, স্মার্ট সিটিজেন তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কাজ করবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও ইকবাল আনোয়ার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *