সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
মুন্সিগঞ্জে এসসিএফ এর উদ্যোগে অজু খানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মুন্সিগঞ্জে এসসিএফ এর উদ্যোগে অজু খানার ভিত্তিপ্রস্তর স্থাপন

 

নিজস্ব প্রতিনিধি::

শ্যামনগরের মুন্সিগঞ্জে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) এর উদ্যোগে অজুখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) বেলা ১১ টায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী বায়তুল জান্নাত জামে মসজিদ তৎসংলগ্ন ১৪ আসন বিশিষ্ট অজু খানার ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন এর সভাপতি মো. মাসুম বিল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সাবেক সভাপতি ও সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ, এসসিএফ এর কো-অর্ডিনেটর মো. মারুফ বিল্লাহ, ধানখালী বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মো. ফজলুল হক, আমিনুর রহমান, আহাদ আলী প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রতিষ্ঠিত সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে সমগ্র বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। পবিত্র ঈদুল আযহায় কুরবানী, রমজান মাসে ইফতার প্রোগ্রাম, মসজিদ নির্মাণ সহ শতাধিক অজুখানা নির্মাণ প্রকল্প ইতিমধ্যে তারা সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের ধানখালী বায়তুল জান্নাত জামে মসজিদে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই অজুখানায় সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সহ ১০০০ লিটার পানির সেফটি ট্যাংক, মোটর ও ট্যাপের ব্যবস্থা থাকছে। এমনকি প্রাকৃতিক দূর্যোগের কথা চিন্তা করে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

অজুখানা নির্মাণ প্রকল্প নিয়ে সংগঠনটির নির্বাহী পরিচালক, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুল্লাহ আল মাসুদ মুঠোফোনে জানান, এসসিএফ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি উপকূলীয় জনগোষ্টীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানুষের হাজারো চাহিদা ও নিজেদের শত সীমাবদ্ধতার মাঝেও আমাদের এই পথ চলা। মানুষের প্রয়োজনের নিরীখে এসসিএফ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *