সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
মির্জা ফখরুলের পর হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

মির্জা ফখরুলের পর হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্টঃ

সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল রবিবার সকালে ওই হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গত সপ্তাহে জেল থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং মূত্রজনিত সমস্যা প্রকট আকার ধারণ করায় দুপুর আড়াইটার দিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম। মির্জা আব্বাস বর্তমানে অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান দিদার।
গত বছর ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের নামে মামলা করে পুলিশ। পরে ৮ ডিসেম্বর রাতে দু’জনের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গত ৯ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান এই দুই নেতা। একই দিন তারা দুজনে হাসপাতালে ভর্তি হলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *