সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা ছিনতাই ও হামলার অভিযোগ উঠেছে মান্দারবাড়ীয়া অভয়ারণ্য কেন্দ্রের সম্মুখে পাকা স্থাপনা তৈরীর অভিযোগ উঠেছে কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি শিশুর মটরভ্যান ছিনতাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে,বন বিভাগের টহল জোরদার  দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা
মান্দারবাড়ীয়া অভয়ারণ্য কেন্দ্রের সম্মুখে পাকা স্থাপনা তৈরীর অভিযোগ উঠেছে

মান্দারবাড়ীয়া অভয়ারণ্য কেন্দ্রের সম্মুখে পাকা স্থাপনা তৈরীর অভিযোগ উঠেছে

শ্যামনগার প্রতিনিধি।

বিশ^খ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের মধ্যকার সংরক্ষিত এলাকায় পাকা পিলার স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে সাগর থেকে ফিরে আসা জেলেরা। সেখানকার বিওপি স্টেশনে অবস্থানরত সদস্যদের ঝড়ের ঝুঁকি থেকে রক্ষা করতে কোস্টগার্ডের পক্ষ থেকে বনের মধ্যে পিলার স্থাপন হচ্ছে বলে দাবি এসব জেলেদের।

এদিকে সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে একের পর পর বিওপি স্থাপনের পর এবার স্টিলের পিলার স্থাপনের ঘটনায় উদ্বেগের কথা জানিয়েছে পরিবেশবিদরা। তাদের অভিমত ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর পর্যায়ক্রমে সুন্দরবনকে বাঁচাতে নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে। অথচ সেই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে বিভিন্ন বিভাগের পাকা স্থাপনা নির্মানের পর এবার স্টিলের পিলার স্থাপনের ঘটনা প্রাণীকুলের জীবনকে আরও বিপন্ন করে তুলবে।

সুন্দরবন থেকে মাছ শিকার করে ফিরে আসা জেলে শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আকবর আলী ও যতীন্দ্রনগর গ্রামের আজিজুলসহ অন্যরা জানায় ট্রলারযোগে মান্দারবাড়িয়ায় স্টিলের পিলার নেয়া হয়েছে। সেখানে তাদের বিওপি ঝঁেড়র কবলে পড়ে যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য বাহির মান্দারবাড়িয়া এলাকা দিয়ে একাধিক ট্রলারযোগে উক্ত পিলারগুলো সেখানে নিতে দেখেছেন তারা।

অভিযোগের সত্যথা নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের বুগিগোয়ালীনি স্টেশনের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, পুশইন ও জলদস্যুদের বিরুদ্ধে তৎপরতার অংশ হিসেবে সুন্দরবনে কোস্টগার্ড কাজ করছে। তবে ইতিপুর্বে নির্মিত বিওপি’কে ঝড়ের কবল থেকে রক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা সেখানে পিলার নিয়েছে খবর পেয়ে একটি টিম পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কোস্টাগার্ড ও বিজিবি বনবিভাগের অনুমতি ছাড়াই ইতিপুর্বে একাধিক বিওপি স্থাপন করেছে। উর্ধ্বতন কতৃপক্ষের বরাবার চিঠি দিয়ে বারবার দৃষ্টি আকর্ষন সত্ত্বেও প্রতিকার মেলেনি।

বনবিভাগের এ কর্মকর্তা আরও জানান সুন্দরবনের উপর শুধু বনবিভাগের ‘অথরিটি’ থাকা সত্ত্বেও অপরাপর কয়েকটি বিভাগ কোন ধরনের অনুমতি না নিয়ে বিওপি স্থাপনসহ নানান কাজ করেছে। তাদের কয়েকটি টিমের বিরুদ্ধে অভয়ারণ্য এলাকায় জেলেদের নৌকা ব্যবহার করে মাছ শিকার এমনকি হরিণ শিকারের মত গুরুতর অভিযোগও পাওয়া যায়।

নিজেরা অসহায়ত্বের মধ্যে- দাবি করে তিনি আরও বলেন, অনুমতি ব্যতিরেকে সংরক্ষিত বনের মধ্যে কাজ করার কারনে উর্দ্ধতন কতৃপক্ষের চাপ সইতে হয়। বিপরীতে পিলার স্থাপনসহ অন্যান্য কাজে জড়িতরা রক্তচক্ষু দেখায়।
মান্দারবাড়িয়া অভয়ারণ্যে বনের মধ্যে স্টিলের পিলার স্থাপনের বিষয়ে জানতে মান্দারবাড়িয়া কোস্টগার্ডের সিসির অফিশিয়াল নম্বরে কল দিলে বলা হয় ‘উদ্ধর্তন কতৃপক্ষের নির্দেশে পিলার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে’। তবে তিনি নিজের নাম প্রকাশ করতে

অস্বীকৃতি জানিয়ে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এবিষয়ে সুন্দরবন নিয়ে গবেষনায় যুক্ত খুলনা বিশ^বিদ্যালয়ের ফরেষ্ট্রি বিভাগের অধ্যাপক ওয়াছিউল ইসলাম জানান, সুন্দরবন ন্যাচালাল ইকো সিস্টেম। তাই ন্যাচারাল ভাবে তাকে থাকতে দেয়া উচিত। তবে এধরনের স্থাপনা নির্মান বা পিলার স্থাপনের ঘটনায় বন্যপ্রাণীর অবাধ চলাচলে বিঘœ ঘটা খুবই স্বাভাবিক।

তিনি আরও বলেন, প্রথমত সুন্দরবন দেখাশুনার দায়িত্ব বনবিভাগের। সেক্ষেত্রে অপরাপর বিভাগ সহায়তা করতে পারে। সুন্দরবনের মধ্যে বিভিন্ন বিভাগের স্থাপনার কারনে বনবিভাগের মধ্যে কিছুটা অসস্থি রয়েছে। সেজন্য জরুরী প্রয়োজনে কোনকিছু করতে হলে সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে হওয়া উচিত। নাহলে ইন্টার ডিপাটমেন্টাল কনফ্লিক্ট তৈরী হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *