সংবাদ শিরোনামঃ
কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দশমবারের মতো সভাপতি হিসেবে দেখতে চাই —–জগলুল হায়দার এমপি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দশমবারের মতো সভাপতি হিসেবে দেখতে চাই —–জগলুল হায়দার এমপি

 

মারুফ হোসেন (মিলন)
শ্যামনগর(সাতাক্ষীরা)প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেন, আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দশম বারের মতো সভাপতি হিসেবে দেখতে চাই। প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগকে এশিয়া মহাদেশের অন্যতম একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে । তাই শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।” এসময় কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ দুহাত তুলে জননেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দশমবারের মতো তাকে সভাপতি হিসেবে পেতে একমত পোষণ করেন। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম,আতাউল হক দোলনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি, এম, আকবর কবীর, গীতা থেকে পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল। উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন ও সাবেক ইউপি সদস্য স্বরজিৎ মন্ডল আকস্মিক মৃত্যুবরন করায় সভার প্রারম্ভে তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অসিম কুমার মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক স, ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশাররফ হোসেন, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান এডভোকেট জি,এম, শোকরআলী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিম জোয়ারদার, সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল । সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুজিবুর রহমান, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এড, তপনকুমার দাস, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রচার সম্পাদক প্রভাষক সাইদ উজ জামান সাঈদ, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদরঞ্জন গায়েন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, তথ্য সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল খালেক সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি , সাধারণ সম্পাদক বৃন্দ, ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *