সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের 
বোরো ধানে সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

বোরো ধানে সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

কয়রা (খুলন) প্রতিনিধিঃ

পূর্ব শত্রুতার জেরে খুলনার কয়রায় বোরো ধানে সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।যার ফলে সেচ দিতে না পারায় ৩৫ জন কৃষকের ৭০ বিঘা জমির বোরা ধান শুকিয়ে মারা যাচ্ছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার ৩ নং কয়রা গ্রামের চাষীরা প্রতিকার চেয়ে গতকাল রোববার কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।সাংবাদ সম্মেলনে চাষীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৩ নং কয়রা গ্রামের কৃষক হাবিবুল্লাহ গাজী।

লিখিত বক্তব্যে কৃষক হাবিবুল্লাহ গাজী জানান,আমরা ৩৫ জন কৃষক মিলে কয়রা মৌজার ৩ নং কয়রা বিলে ৭০ বিঘা জমিতে চলতি বোরো মৌসুমে ধান রোপন করেছি। চাষাবাদের জন্য ওই বিলের মোশারফ হোসেনের স্যালো মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করে সেচ কার্য পরিচালনা করছি। সম্প্রতি জায়গা জমির বিরোধ এবং পুর্ব শত্রুতার জের ধরে গত ৭ মার্চ মোশারফ হোসেনের প্রতিপক্ষ একই এলাকার ইজাজুল গাজী গংরা ৪৫০ ফুট স্যালো মেশিনের ডেলিভারী লাইনের পাইপ প্রকাশ্য দিবালোকে ভেঙ্গে দিয়েছে। সেই থেকে পানি সরবরাহ বন্ধ থাকায় ফসলি জমির ধান শুকিয়ে মারা যাচ্ছে। কয়েক দপা চেষ্টা করেও কোন প্রতিকার মেলেনি।

পাইপ ভেঙে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে অভিযুক্ত ইজাজুল গাজী বলেন,মোশারফ গাজী আমার মামা। আমার মামার সোলোর পাইপ আমার জমির উপর দিয়ে নিয়ে গেছে।সম্প্রতি আমাকে এলাকা থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এবিষয়ে জানতে পেরে রাগান্বিত হয়ে আমি আমার মামার স্যালো মেশিন থেকে পানি সরবরাহ করার ৪ টি পাইপ ভেঙে ফেলিছি।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি অফিসার অনুতাব সরকার বলেন, কৃষকের সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্হা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *